ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডে পাঁচটি ঘর ভস্মিভূত

  • Reporter Name
  • Update Time : ১১:০৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ৫১ Time View
১১৪

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর হেমায়েত উদ্দিন ঈদগাহ সংলগ্ন বান্দরোড এলাকায় অবস্থিত এলএইচডি ঘাট বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এতে তিনটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে এবং আরও দুটি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার (৩০ মার্চ) বিকেলে ভয়াবহ অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

জানা গেছে, অগ্নিকাণ্ডে প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বস্তির বাসিন্দা নুরুল ইসলাম কালুর ঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়।

পরে তা পাশের জাপান বেপারী ও ইউনুস খানের ঘরে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং মাত্র ১৪ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়রা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় অন্তত দেড় শতাধিক ঘর ও দোকানঘর রক্ষা পেয়েছে।

বরিশাল সদর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমিন জানান, ওই বস্তিতে প্রায় দেড় শতাধিক বসতবাড়ি ও দোকান রয়েছে। রাতে এ ধরনের ঘটনা ঘটলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত।

তবে আগুনের সঠিক কারণ এখনও জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

বরিশালে বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডে পাঁচটি ঘর ভস্মিভূত

Update Time : ১১:০৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬