ঢাকা ১১:০৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় স্পিডবোটডুবিতে নিখোঁজের পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • ৪৬ Time View
৭৭

নিজস্ব প্রতিবেদক : ভোলার লালমোহনের মৎস্য বিভাগের অভিযানের স্পিডবোট ডুবির ঘটনার দুদিন পর নিখোঁজ পুলিশ কনস্টেবল মো. ফখরুলের মরদেহ মেঘনা নদীর তীর থেকে উদ্ধার করা হয়েছে। নিহত পুলিশ কনস্টেবলের নাম মো. ফখরুল। তিনি ভোলার লালমোহনের মঙ্গল শিকদার পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা ছিলেন।

শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় ভোলার দৌলতখান উপজেলার ভবানীপুর এলাকার মেঘনা নদীর তীর থেকে ওই মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তথ্য নিশ্চিত করেছেন দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম শিকদার।

তিনি জানান, সন্ধ্যার দিকে ওই এলাকার মেঘনা নদীর তীরে স্থানীয়রা পুলিশের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে মরদেহ উদ্ধার করে ছবি ও লালমোহন থানার মাধ্যমে নিশ্চিত হয়েছি।

ওসি জানান, নদীর জোয়ারের পানিতে ভাসতে ভাসতে এখানে এসেছে। হয়তো স্রোতের চাপে মরদেহটি তীরে আটকে যায়।

বুধবার সন্ধ্যার পরে লালমোহনের মঙ্গল শিকদার লঞ্চঘাট থেকে ইলিশের অভয়াশ্রমের অভিযানে একটি স্পিডবোট নিয়ে মেঘনা নদীতে বের হয় মৎস্য বিভাগের ৩ জন ও ৪ জন পুলিশ সদস্য। রাত আনুমানিক ৮টার দিকে ওই ঘাটের কাছে স্পিডবোটের স্টার্ট বন্ধ হয়ে জোয়ারের স্রোতে ভাসতে ভাসতে কর্ণফুলী লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোটটি ডুবে যায়। ওই সময় একটি ট্রলার তাদের জীবিত ৬ জনকে উদ্ধার করলেও নিখোঁজ থাকেন পুলিশ সদস্য ফখরুল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ

ভোলায় স্পিডবোটডুবিতে নিখোঁজের পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

Update Time : ০৩:৩৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬