
ইফতেখার শাহীন, বরগুনা। জেলার উন্নয়ন কার্যক্রমকে গতিশীল ও জনমুখী করতে জেলা পরিষদের প্রশাসক পদে জোড় আলোচনায় উঠে এসেছেন জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এজেডএম সালেহ্ ফারুক। তাকে উপযুক্ত বলে মনে করছেন বরগুনা জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বরগুনার রাজনৈতিক অঙ্গনে এবং সর্ব মহলে একজন ত্যাগী নেতা হিসেবে তিনি পরিচিত। বরগুনার বিএনপিতে একজন কর্মীবান্ধব নেতা হিসেবে তার রয়েছে গ্রহনযোগ্যতা। তিনি সদর উপজেলার ঢলুয়া ইনিয়নের ঢলুয়া গ্রামের একজন স্থায়ী বাসিন্দা। স্থানীয়দের মতে, তিনি দীর্ঘদিন ধরে সামাজিক ও উন্নয়নমূলক কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে বরগুনার গনমানুষের আস্থা অর্জন করেছেন।
বরগুনা জেলাবাসীর দাবি, অভিজ্ঞতা, সততা ও নেতৃত্বগুণের কারনে সালেহ ফারুক জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পেলে জেলার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও জনসেবামূলক কার্যক্রম আরও বেগবান হবে। বিশেষ করে গ্রামীণ সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক কল্যাণমূলক উদ্যোগে তার সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা করছেন বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীসহ বরগুনার সচেতন মহল।
স্থানীয়দের মতে, যোগ্য ও দক্ষ নেতৃত্ব জেলা পরিষদের কার্যক্রমকে গতিশীল করতে পারে। তাই, জেলার সার্বিক উন্নয়নের স্বার্থে সালেহ ফারুককে জেলা পরিষদ প্রশাসক হিসেবে দায়িত্ব দেয়ার দাবি জানাচ্ছেন তারা।
নিজের অবস্থান সম্পর্কে সালেহ ফারুক বলেন, রাজনীতি তার কাছে ক্ষমতার নয়, দায়িত্বের বিষয়। সততা ও সাহস নিয়ে মানুষের পাশে থাকাই তার দৃঢ় অঙ্গিকার।
এছাড়া, জেলা পরিষদের প্রশাসক হিসেবে বেশ কয়েকজনের নাম তালিকায় উঠে এসেছে। তারা হলেন, জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম মোল্লা, সিনিয়র যুগ্ম আহবায়ক ফজলুল হক মাষ্টার, সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিন।
Reporter Name 





















