ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে নবনিযুক্ত পাঁচ সিটি প্রশাসকের শ্রদ্ধা

  • Reporter Name
  • Update Time : ০৯:০৫:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ৭২ Time View
১৪৭

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়েছেন দেশের পাঁচ সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসকরা। এ সময় তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

রবিবার (১৫ মার্চ) দুপুর ১টার দিকে তারা শেরে বাংলা নগরে অবস্থিত কবরস্থানে যান। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে তারা বিশেষ মোনাজাতে অংশ নেন এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে সম্মান প্রদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকনুজ্জামান রোকন, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী এবং কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

প্রতিক্রিয়া ব্যক্ত করে বরিশাল সিটির প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, ‘‘গত ১৭ বছরে বরিশাল সিটিতে উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। আমরা নগরীকে আরও বাসযোগ্য করে গড়ে তুলতে চাই। একটি সুন্দর নগর গড়ার পাশাপাশি মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকনুজ্জামান রোকন বলেন, আমাদের প্রথম কাজ হবে সিটি করপোরেশনের যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ এবং ময়লা-আবর্জনা পরিষ্কার রাখা। পাশাপাশি আমরা নাগরিক সেবার মান উন্নয়নে কাজ করবো। এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা।

এর আগে শনিবার (১৪ মার্চ) সরকার পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে নবনিযুক্ত পাঁচ সিটি প্রশাসকের শ্রদ্ধা

Update Time : ০৯:০৫:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬