ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে ২ হাজার অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০১:৫৬:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • ৫০ Time View
৮৭

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় পটুয়াখালীর বাউফলে ২ হাজার অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে উপজেলার নাজিরপুর ইউনিয়নে নিজ বাসভবনে এ ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করেন, বাউফল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মাসুম বিল্লাহ পলাশ।

এ সময় হাজী মাসুম বিল্লাহ পলাশের সহধর্মিনী শারমিন আক্তার ও তার ছোট ভাই হাজী মোহাম্মদ রুবেল উপস্থিত ছিলেন।

ইফতার সামগ্রী বিতরণকালে মাসুম বিল্লাহ পলাশ বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় পবিত্র রমজান মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সেই লক্ষ্য থেকেই এ বছর প্রায় দুই হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, দলের আদর্শকে ধারণ করে ভবিষ্যতেও এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে বিভিন্ন মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

বাউফলে ২ হাজার অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

Update Time : ০১:৫৬:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬