ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লালমোহনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

  • Reporter Name
  • Update Time : ০১:১৬:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • ২৮ Time View
৫৬

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, মশার বিস্তার রোধ করি’ এই প্রতিপাদ্যে ভোলার লালমোহন উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি সচেতনতা র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে গিয়ে শেষ হয়।

লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু মাহমুদ তালহা সাদির নেতৃত্বে র‌্যালিতে স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মো. শাহাদাৎ হোসেন, ডা. মো. আব্দুল্লাহ আল-মামুন, ডা. মো. হাসিবুর রহমান, ডা. মো. ইউসুফ হোসেন ও নার্স-মিডওয়াইফাইসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। এবং কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। র্যা লি শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

র‌্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ এবং পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়।

এ সময় লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু মাহমুদ তালহা সাদি বলেন, সামনে ডেঙ্গুর প্রভাব বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই এখন থেকেই সবাইকে সচেতন হতে হবে। ডেঙ্গু একটি ভাইরাসজনিত জ্বর, যার বাহক এডিস মশা। সাধারণত দিনের বেলায়, বিশেষ করে ভোর ও সন্ধ্যার দিকে এ মশা বেশি কামড়ায়। ডেঙ্গু প্রতিরোধে বাড়ির ভেতর ও আশপাশ পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। ছাদ, আঙিনা কিংবা আশপাশে পড়ে থাকা অপ্রয়োজনীয় পাত্র, বোতল, ডাবের খোসা বা যেকোনো বস্তুতে যেন পাঁচ দিনের বেশি পানি জমে না থাকে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি, ৯ জনকে কারণ দর্শানোর নোটিস

লালমোহনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

Update Time : ০১:১৬:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬