ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু প্রতিরোধে ভোলায় জনসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা

  • Reporter Name
  • Update Time : ০১:০১:১৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • ৫৮ Time View
১৩৪
ভোলা প্রতিনিধি : ভোলা জেলাকে ডেঙ্গুমুক্ত রাখার দৃঢ় প্রত্যয়ে আজ এক ব্যাপক কর্মসূচি পালিত হচ্ছে। জেলা প্রশাসন ও ভোলা পৌরসভার যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি এবং পরবর্তীতে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে ভোলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা” অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক ডা. শামীম রহমান। সভায় উপস্থিত ছিলেন ভোলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) মহোদয়। এছাড়াও জেলা প্রশাসন ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
এসময় পুলিশ সুপার তার বক্তব্যে শহরের পরিবেশগত সমস্যার কথা তুলে ধরে বলেন, শহরের ভেতর দিয়ে প্রবাহিত খাল ও ড্রেনগুলোতে মানুষের ফেলা ময়লা-আবর্জনা ও তেলের আস্তরণ মশার বংশবৃদ্ধির প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে। এই সংকট উত্তরণে তিনি প্রতিটি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান, যেমন—মসজিদ ও মন্দিরের মাধ্যমে এবং স্থানীয় মিডিয়া ও মাইকিংয়ের সাহায্যে ব্যাপক প্রচারণার আহ্বান জানান।
সভায় বক্তারা আসন্ন মৌসুমে ডেঙ্গুর প্রকোপ রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করা, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং সাধারণ মানুষকে সচেতন করার বিষয়ে সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করা হয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

ডেঙ্গু প্রতিরোধে ভোলায় জনসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা

Update Time : ০১:০১:১৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬