ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেবাচিম হাসপাতালে অপারেশন থিয়েটারে শিশুকে মারধর, কর্মচারী বরখাস্ত

  • Reporter Name
  • Update Time : ০২:০৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • ১০২ Time View
১৪৪

নিজস্ব প্রতিবেদক : বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের অপারেশন থিয়েটারে (ওটি) চিকিৎসা নিতে আসা এক শিশুকে মারধরের ঘটনায় অফিস সহায়ক জি এম নাজমুল হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এতে বলা হয়, শেবাচিম হাসপাতালের ওটিতে চিকিৎসা নিতে আসা রোগীকে শারীরিকভাবে নির্যাতনের ভিডিও গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, সেখানে কর্মরত অফিস সহায়ক জি এম নাজমুল হাসান শিশুটিকে নির্যাতন করেছেন। এ ঘটনায় শিশুটি ও তার অভিভাবক অভিযোগ করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিশু নির্যাতন প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ। নাজমুলের বিরুদ্ধে আনীত অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ৭ মার্চ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এদিকে, শেবাচিম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীরের সই করা অফিস আদেশে বলা হয়, এ ঘটনায় তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সভাপতি করা হয়েছে আরএস ক্যাজুয়ালিটির চিকিৎসক মো. মাজাহারুল রেজওয়ানকে। সদস্য হিসেবে রয়েছেন সিনিয়র স্টাফ অফিসার ডা. মো. শাখাওয়াত হোসেন ও সদস্য সচিব মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল) মো. হাসান মেহমুদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

শেবাচিম হাসপাতালে অপারেশন থিয়েটারে শিশুকে মারধর, কর্মচারী বরখাস্ত

Update Time : ০২:০৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬