
ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ভা-ারিয়ার আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক রেহেনা আক্তার এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার, ভা-ারিয়া থানার ওসি (তদন্ত) রতেœশ্বর কুমার মন্ডল, সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার আব্দুল বারেক সিকদারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সমন্বয় রেখে দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। তবে এ বছর আলোকসজ্জা না করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
দিবস দুটি সুষ্ঠুভাবে পালনের জন্য সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে একটি উদ্যাপন কমিটি ও কয়েকটি উপ-কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
Reporter Name 









