ঢাকা ০৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, গ্রেফতার ১

  • Reporter Name
  • Update Time : ১০:১০:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • ১৩৩ Time View
১৮৫

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে চরাদী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফাহাদ খান (৩০) মারাত্মকভাবে আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার (২ মার্চ) রাত ৯টার দিকে চরাদী ইউনিয়নের হলতা বাজার থেকে বাড়ি ফেরার পথে ফাহাদকে পথরোধ করে সন্ত্রাসীরা। তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আহত ফাহাদ খান ২ নম্বর চরাদী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। তার বাবা কামাল হোসেন অভিযোগ করেন, ডিস (ক্যাবল) ব্যবসাকে কেন্দ্র করে একটি মামলার বাদীর সঙ্গে তার ছেলের বিরোধ চলছিল। থানায় যাওয়া এবং অন্যায়ের প্রতিবাদ করায় এই হামলা হয়েছে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সোহেল রানা বলেন, ডিস ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধের জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে। পুলিশ রাতেই অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কাজী রিয়াজ নামে একজনকে গ্রেপ্তার করেছে। অন্যান্য জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আহত ফাহাদের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, গ্রেফতার ১

Update Time : ১০:১০:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬