ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে নোংরা পরিবেশে খাবার তৈরি, জরিমানা আদায়

  • Reporter Name
  • Update Time : ০২:২২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৩ Time View
৫৮

নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজান মাস উপলক্ষে বরিশালে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠান থেকে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) বিকেলে বরিশাল নগরীর চৌমাথা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় নোংরা পরিবেশে খাবার তৈরি ও মেয়াদোত্তীর্ন খাবার বিক্রির অপরাধে চারটি প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী বলেন, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ইফতার সামগ্রী তৈরি ও মেয়াদোত্তীর্ন খাবার বিক্রির দায়ে নগরীর চৌমাথার অর্পিতা গৌরনদী মিস্টান্ন ভান্ডার থেকে পাঁচ হাজার, মুসলিম সুইটস এন্ড রেস্তারা থেকে সাত হাজার টাকাসহ দুইটি খাবার হোটেল থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যলয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী ও সহকারী পরিচালক ইন্দ্রানী দাস।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

বরিশালে নোংরা পরিবেশে খাবার তৈরি, জরিমানা আদায়

Update Time : ০২:২২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬