ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজাপুরে পরিত্যক্ত রড বোঝাই ট্রাক জব্দ

  • Reporter Name
  • Update Time : ০২:১৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৭ Time View
১০৬

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির রাজাপুরের বলাইবাড়ী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় রড বোঝাই একটি ট্রাক হেফাজতে নিয়েছে রাজাপুর থানা পুলিশ।

ট্রাকটি ঘিরে এলাকায় চোরাই রডের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে বলাইবাড়ী সড়কের পাশে মালবোঝাই একটি ট্রাক দীর্ঘ সময় ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা থানায় খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়। এলাকাবাসীর দাবি, ট্রাকে থাকা রডগুলো চোরাই হতে পারে। তবে এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেনি কেউ।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ট্রাকটির সম্ভাব্য মালিকের সন্ধান পাওয়া গেছে। রডেরও কাগজপত্র পাওয়া গেছে। কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে।

বৈধতা নিশ্চিত হওয়া সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জানিয়েছে, ট্রাকে থাকা রডের পরিমাণ ও মালিকানার কাগজপত্র যাচাই করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। চালক পুলিশকে জানিয়ে, ট্রাক ত্রুটি থাকায় রাস্তার পাশে থামিয়ে রাখা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

রাজাপুরে পরিত্যক্ত রড বোঝাই ট্রাক জব্দ

Update Time : ০২:১৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬