ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কলাপাড়ায় উপকূলীয় মৎস্যজীবী ও অনুসন্ধানী প্রতিবেদন বিষয়ে সাংবাদিক প্রশিক্ষণ

  • Reporter Name
  • Update Time : ০১:০৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩১ Time View
৪৯
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ উপকূলীয় মৎস্যজীবীদের ঝুঁকিপ্রবণতা, সামুদ্রিক আবাসস্থল সুরক্ষা, সরকারি আইন ও নীতিমালা এবং অনুসন্ধানী প্রতিবেদন বিষয়ে সাংবাদিকদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় কুয়াকাটায় হোটেল‌ আমান ইন্টাঃ এ প্রশিক্ষণ আয়োজন করা হয়।
প্রশিক্ষণে সভাপতিত্ব করেন আতিকা আজরা, মিল অ্যান্ড সেফগার্ডিং সেক্রেটারিয়েট, ফিশনেট প্রকল্প, উত্তরণ। স্বাগত বক্তব্য ও সভার উদ্দেশ্য তুলে ধরেন রেজওয়ান উল হক চৌধুরী, প্রকল্প ব্যবস্থাপক, ফিশনেট প্রকল্প, উত্তরণ‌ এবং উপকূল অনুসন্ধানী সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু।
আয়োজক সূত্রে জানা যায়, উপকূলীয় অঞ্চলে কর্মরত সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে মৎস্যজীবীদের জীবন-জীবিকা, প্রাকৃতিক দুর্যোগজনিত ঝুঁকি, সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষা, সংশ্লিষ্ট সরকারি আইন ও নীতিমালা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি অনুসন্ধানী প্রতিবেদন তৈরির কৌশল, তথ্য সংগ্রহের পদ্ধতি এবং মাঠপর্যায়ে কাজের নৈতিকতা নিয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।
প্রশিক্ষণে স্থানীয় সাংবাদিকদের পাশাপাশি উত্তরণ এর অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, উপকূলীয় জনগোষ্ঠীর বাস্তব চিত্র ও চ্যালেঞ্জগুলো গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্বশীল ও তথ্যভিত্তিক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত

কলাপাড়ায় উপকূলীয় মৎস্যজীবী ও অনুসন্ধানী প্রতিবেদন বিষয়ে সাংবাদিক প্রশিক্ষণ

Update Time : ০১:০৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬