ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সঠিক ইতিহাস পাঠ্য পুস্তকে তুলে ধরতে হবে : পিরোজপুরে প্রতিমন্ত্রী সোহেল

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৮:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫০ Time View
৮৩

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে একুশের প্রথম প্রহরে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করে ভাষা শহীদদের প্রতি  শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ।

রাত ১২.০১ মিনিটে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি, মাসুদ সাঈদী এমপি ও জেলা প্রশাসক আবু সাঈদ প্রথমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, জেলা জামায়াত, পিরোজপুর জেলা আইনজীবী সমিতি, পিরোজপুর প্রেসক্লাসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভাষা শহীদদের প্রতি। পরে সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় জেলা প্রশাসক আবু সাঈদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি। তিনি বলেন, আমাদের ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছে। আমাদের বরিশাল অঞ্চল তথা দেশের ওই দুই আন্দোলনের সঠিক ইতিহাস পাঠ্য পুস্তকে তুলে ধরতে হবে।

তিনি প্রশাসনের প্রতি আহবান জানিয়ে বলেন, রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে রাখতে নিয়মিত বাজার মনিটরিং করতে হবে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি পিরোজপুর-১ আসনের এমপি মাসুদ সাঈদী, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা বিএনপির আহবায়ক মো: নজরুল ইসলাম খান, মো: আলমগীর হোসেন, প্রেসক্লাব সভাপতি এস. এম. রেজাউল ইসলাম শামীম প্রমুখ। পরে দিবসটি উপলক্ষ্যে শিশু কিশোরদের মধ্যে অনুষ্ঠিত আবৃত্তি, চিত্রাঙ্কন, রচনা লিখন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

সঠিক ইতিহাস পাঠ্য পুস্তকে তুলে ধরতে হবে : পিরোজপুরে প্রতিমন্ত্রী সোহেল

Update Time : ০৯:৫৮:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬