ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে বিএনপি নেতাসহ ২ জনকে কুপিয়ে জখম, আটক ১

  • Reporter Name
  • Update Time : ০১:০৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১২৩ Time View
৩১৪

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরে সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মল্লিক নাসির ও তার ভাতিজা রিয়াজ উদ্দিন মল্লিক নিপুকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে সদর উপজেলার বাদুরা গ্রামের বাসিন্দা মাওলানা সাইফুলের মোল্লা ছেলে তাকরিম মোল্লাকে (২৫) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় লোকজন তাকরিম মোল্লাকে আটক করে গণপিটুনি দেয় এবং তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাকে উদ্ধার করে।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টার দিকে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট বাসস্ট্যান্ড-সংলগ্ন এলাকায় মহিউদ্দিন ও তার ভাতিজা নিপুকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।

আহত মহিউদ্দিন মল্লিক নাসির পিরোজপুর সদর উপজেলার সংকরপাশা গ্রামের বাসিন্দা ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক। তার ভাতিজা রিয়াজ উদ্দিন মল্লিক নিপুও একই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে কয়েকটি মোটরসাইকেলে করে একদল দুর্বৃত্ত পাড়েরহাট এলাকায় এসে ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।

এতে নাসির মল্লিক ও নিপু গুরুতর আহত হন। তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরে নাসির মল্লিকের শারীরিক অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুল্যান্সে তাকে ঢাকায় নেওয়া হয়।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে তাকরিম মোল্লা নামের একজনকে হেফাজতে নিয়েছে ডিবি পুলিশ। বাকি জড়িতদের শনাক্তে কাজ চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

পিরোজপুরে বিএনপি নেতাসহ ২ জনকে কুপিয়ে জখম, আটক ১

Update Time : ০১:০৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬