ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে দুপক্ষের সংঘর্ষে ২২ জন আহত

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৭:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৪ Time View
১০১

নিজস্ব প্রতিবেদক : বরিশালের মুলাদীতে দুপক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ২২ জন আহত হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দড়িচর লক্ষ্মীপুর গ্রামে এই ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গুরুতর চারজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

মুলাদী থানার ওসি আরাফাত জাহান চৌধুরী বলেন, জন্মদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে একই বাড়ির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা জানিয়েছেন, মুলাদী সদর ইউনিয়নের সদস্য সাকায়েত মল্লিকের ছেলের জন্মদিন উপলক্ষ্যে রবিবার অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে একই বাড়ির বাসিন্দা কবির মল্লিককে আমন্ত্রণ দেওয়া হয়নি। তবে তার প্রতিপক্ষ জাহাঙ্গীর মোল্লাকে আমন্ত্রণ জানানো হয়।

অভিযোগ উঠেছে, এ বিষয়ে কেন্দ্র করেই কবির মল্লিক ক্ষিপ্ত হয়ে ওঠেন। অনুষ্ঠানের জন্য টানানো শামিয়ানাসহ মালামাল উঠান থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহতদের মধ্যে মনির মল্লিক, মিজান মল্লিক, মেজবা মল্লিকসহ চারজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

বরিশালে দুপক্ষের সংঘর্ষে ২২ জন আহত

Update Time : ০৮:৫৭:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬