ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুর-৩ আসনে অস্থায়ী স্টলে চলছে ভোট গ্রহণ

  • Reporter Name
  • Update Time : ০৩:৫৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮৫ Time View
১৬৪

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর ৩ আসনের  কর্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মহিলা কেন্দ্রে খোলা মাঠে অস্থায়ী স্টলে চলছে ভোটগ্রহণ।  বিদ্যালয়ে দু’টি কেন্দ্র। একটি পুরুষ ও একটি মহিলা। বিদ্যালয়ের একমাত্র ভবনের গ্রহণ করা পুরুষদের ভোট গ্রহণ। আর নারীদের জন্য খোলা মাঠে তৈরি করা হয় অস্থায়ী  কেন্দ্র। এ কেন্দ্রে সকাল থেকে ২ হাজার ৫২ জন নারী ভোটারের ভোট গ্রহণ চলছে।

সরজমিন  দেখা যায়, শ্রীপুর আঞ্চলিক সড়কের পাশে বিদ্যালয়। বিদ্যালয়ে কেন্দ্র রয়েছে পুরুষ ও একটি নারী। পুরুষ কেন্দ্রের ভোট গ্রহণ চলছে বিদ্যালয়ের একমাত্র ভবনে। নারী ভোটারদের ভোট কেন্দ্রে নাই এখানে।  ডেকোরেটর ভাড়া করে ভোট কেন্দ্র তৈরি করা হয়েছে। কেন্দ্রের সাথে রয়েছে বসত বাড়ি। স্থানীয় লোকজন প্রকাশ্যে ঘোরাফেরা করছে। স্থানীয়দের মতে এভাবে খোলা মাঠে অস্থায়ী কেন্দ্র তৈরি করে ভোটগ্রহণ  অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কেন্দ্রের এক পাশে নিরাপত্তার জন্য দাঁড়িয়ে আছে দুইজন আনসার সদস্য। নেই কোনো সীমানা বাউন্ডারি। ভোটগ্রহণ কর্মকর্তা ও পোলিং এজেন্টদের অভিযোগ, নাই কোনো বিদ্যুত ব্যাবস্থা তাই প্রচন্ড গরমে অস্থির তারা।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জানান, প্রাথমিক বিদ্যালয়ের মহিলা কেন্দ্রের জন্য কোনো ভবন নেই। একটি মাত্র ভবনে চলছে পুরুষ কেন্দ্রের ভোটগ্রহণ। কেন্দ্রের উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় প্যান্ডেল তৈরি করে কেন্দ্র বানানো হয়েছে। তৈরি করা কেন্দ্রে সকাল থেকে চলছে ভোট গ্রহণ। আইন শৃংখলার দায়িত্বে নিয়োজিত সদস্যরা তৎপর রয়েছে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ নাসির আহমেদ বলেন, সকাল থেকে উপজেলার বিভিন্ন কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। কর্ণপুর মহিলা কেন্দ্রে খোলা মাঠে কেন্দ্র তৈরি করে ভোট গ্রহণ করলেও পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা জানান, কর্ণপুর বিদ্যালয় পর্যাপ্ত অবকাঠামো নেই। নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক অস্থায়ী কেন্দ্র তৈরি করে ভোট গ্রহণ করা হচ্ছে। কেন্দ্রের নিরাপত্তার জন্য সেনাবাহিনী সহ আইনশৃংখলা বাহিনী নিয়োজিত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

গাজীপুর-৩ আসনে অস্থায়ী স্টলে চলছে ভোট গ্রহণ

Update Time : ০৩:৫৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬