ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত শঙ্কামুক্ত নয় : ফয়জুল করিম

  • Reporter Name
  • Update Time : ০২:৫১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৭৬ Time View
২৯০

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল নগরীর (বরিশাল-৫) রুপাতলি সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ফয়জুল করিম।

ভোট শেষে তিনি বলেন, বাহ্যিকভাবে পরিস্থিতি স্বাভাবিক মনে হলেও ভেতরে ভিন্ন কিছু ঘটার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তাই চূড়ান্ত ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত শঙ্কামুক্ত থাকার সুযোগ নেই।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দেশের চলমান ভোট পরিস্থিতি ও গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে বিভিন্ন মন্তব্য করেন।

ফয়জুল করিম বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত ছিল। আজ সেই সুযোগ ফিরে এসেছে উল্লেখ করে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান, যেন সাধারণ ভোটাররা নির্বিঘ্নে ও ভয়ভীতি ছাড়াই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। তিনি বলেন, জনগণ যেন শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব।

তিনি আরও বলেন, ভোটাররা যাকে পছন্দ করবেন তাকেই ভোট দেবেন এটাই গণতন্ত্রের মূল কথা। তবে ভোটের প্রকৃত ফলাফল যেন বিকৃত না হয় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আমরা চাই না, জনগণের রায় অন্যভাবে প্রকাশ করা হোক। জনগণের ভোট যেন সঠিকভাবে প্রতিফলিত হয় বলেন তিনি।

নির্বাচনের গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্টদের নিরপেক্ষ ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন এই প্রার্থী। তার মতে, জনগণের ভোটের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শনই একটি সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রধান শর্ত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত শঙ্কামুক্ত নয় : ফয়জুল করিম

Update Time : ০২:৫১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬