ঢাকা ০৯:২১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল মহাসড়কে দক্ষিণাঞ্চলগামী ঘরমুখী মানুষের ঢল

  • Reporter Name
  • Update Time : ১২:৫৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৮ Time View
৮৪

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে টানা চারদিনের ছুটি ঘোষণা করায় ঢাকা-বরিশাল মহাসড়কে দক্ষিণাঞ্চলগামী ঘরমুখী মানুষের ঢল নেমেছে। এতে করে ঢাকা থেকে বরিশালে আসতে পরিবহনগুলোতে টিকেট সংকট দেখা দিয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে বসে ঢাকা থেকে পরিবহনে বরিশালে আসা একাধিক যাত্রীরা এ অভিযোগ করেছেন।

তারা (যাত্রী) বলেন, ঈদের ছুটির মতো করে একেকটি পরিবহনের শ্রমিকরা সিন্ডিকেট করে টিকেট সংকট দেখিয়ে পূর্বের চেয়ে বর্তমানে তিন থেকে চারগুণ বেশি ভাড়া আদায় করছেন।

ভূক্তভোগী যাত্রী মো. মিরাজ হোসেন বলেন, ঢাকার সায়েদাবাদ থেকে আগে বরিশালে আসতে ছয়শ’ টাকার পরিবহন টিকেট বর্তমানে এক হাজার থেকে বারোশ’ টাকা করে বিক্রি করা হচ্ছে। তাও পেতে চরম বেগ পেতে হচ্ছে।

অপর যাত্রী আরিফ মিয়া বলেন, ঘণ্টার পর ঘণ্টা বাসের জন্য অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ছুটি উপলক্ষে এ যাত্রা অনেকটাই ঈদের সময়ের ভিড়ের সাথে তুলনা করে তিনি আরও বলেন, অতিরিক্ত যাত্রী চাপের সুযোগে পরিবহনের নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা দিয়ে টিকেট সংগ্রহ করতে হয়েছে।

সরেজমিনে ঢাকা-বরিশাল মহাসড়কের গুরুত্বপূর্ণ বাসষ্ট্যান্ডগুলোতে দেখা গেছে, যানজট নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। তারা মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে ও যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

সিলেটে আ.লীগ নেতা, তার স্ত্রী ও গৃহপরিচারিকার গলাকাটা মরদেহ উদ্ধার

বরিশাল মহাসড়কে দক্ষিণাঞ্চলগামী ঘরমুখী মানুষের ঢল

Update Time : ১২:৫৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬