ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাহাপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান : মেধা পুরস্কার দিল অ্যালামনাই অ্যাসোসিয়েশন

  • Reporter Name
  • Update Time : ১২:৩৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৩ Time View
৬৬
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : জাহাপুর মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে জাহাপুর মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি সংগঠনের সদস্য সংগ্রহ কার্যক্রমের অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে সদস্য রেজিস্ট্রেশন বুথ, তথ্য সরবরাহ বুথ ও ফটোবুথ স্থাপন করা হয়। এ সময় প্রাক্তন শিক্ষার্থীরা বুথ পরিদর্শন করে সদস্য ফরম সংগ্রহ ও পূরণ করেন এবং লিফলেট গ্রহণসহ সংগঠনের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য নেন।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আসমা উল হোসনা অনুপস্থিত থাকায় অনুষ্ঠানে সভাপতিত্ব ও উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো. ওমর ফারুক। তিনি তাঁর বক্তব্যে বলেন, “প্রাক্তন শিক্ষার্থীদের এই সংগঠন বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মো. মিরাজ হোসেন বলেন, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ঐক্য আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সংগঠনটি সক্রিয় ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভাপতি মেজর (অব.) মো. রুস্তম আলী, সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান নান্নাসহ কমিটির অন্যান্য সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।
এর আগে বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে বস্তা দৌড়, হাড়িভাঙা, চাকতি নিক্ষেপসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সার্বিকভাবে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরগুনা জেনারেল হাসপাতাল ১২ লাখ মানুষের একমাত্র ভরসা, খুড়িয়ে চলছে চিকিৎসা সেবা

জাহাপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান : মেধা পুরস্কার দিল অ্যালামনাই অ্যাসোসিয়েশন

Update Time : ১২:৩৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬