ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল সদর আসনের বিএপি প্রার্থী সরোয়ারের গণমিছিল ও সমাবেশ

  • Reporter Name
  • Update Time : ০৯:৩৬:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৯৩ Time View
৩৭০

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রায় শেষ মুহূর্তে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা।

এরই অংশ হিসেবে সমাবেশ ও গণ মিছিল করেছে বরিশাল সদর ৫ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।

জেলা ও মহানগর বিএনপির আয়োজনে আজ সোমবার দুপুর ১২ টায় নগরীর সদর রোডের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মজিবর রহমান সরোয়ার বলেন, শোককে শক্তিতে রুপান্তর করে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে। এসময় সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান তিনি।

পরে জেলা, মহানগর ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে নগরীতে গণমিছিল করেন সরোয়ার। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এর আগে গণমিছিলকে কেন্দ্র করে নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে খন্ড খন্ড মিছিল নিয়ে জড়ো হন নেতাকর্মীরা।

উল্লেখ্য, বরিশালের ৬ টি সংসদীয় আসনে মোট ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বরিশাল সদর ৫ আসনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

বরিশাল সদর আসনের বিএপি প্রার্থী সরোয়ারের গণমিছিল ও সমাবেশ

Update Time : ০৯:৩৬:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬