ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে চেয়ারম্যান ও মেম্বারদের বিএনপির প্রার্থীকে সমর্থন

  • Reporter Name
  • Update Time : ০২:২৫:৩১ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১১৯ Time View
১৮৯

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের কাউখালীতে পিরোজপুর-২ আসনের বিএনপি সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী আহম্মদ সোহেল মঞ্জুর সুমন এর পক্ষে ধানের শীষ  মার্কায়  ভোট চেয়ে লিফলেট বিতরণ করেছেন উপজেলার ৫টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার বৃন্দ।

এ সকল জনপ্রতিনিধিরা বলেন সুমন মঞ্জুর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান তাই আমরা সুমন মঞ্জুরকে সমর্থন জানিয়েছি। শনিবার দুপুরে ও শুক্রবার সন্ধ্যায় উপজেলার  ২নং আমরাজুড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর মুন্সী ও তার পরিষদের মেম্বার বৃন্দ বিএনপির পিরোজপুর ২আসনের প্রার্থী সোহেল মঞ্জুর সুমনের সাথে একত্র হয় সাধারণ ভোটারদের কাছে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেছেন।

অপরদিকে উপজেলার ৫ নং শিয়ালকাঠি ইউনিয়নের চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান পরিষদের অধিকাংশ মেম্বারদের সাথে নিয়ে এবং কাউখালী সদর ও সয়না রগুনাথপুরের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ও আবু সাঈদের সহ অধিকাংশ ইউপি সদস্য একইভাবে বিএনপি সমর্থিত প্রার্থীকে সাথে নিয়ে সাধারণ ভোটারদের কাছে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার জন্য লিফলেট বিতরণ করেন।

লিফলেট বিতরন ও প্রচার  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  কাউখালী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচএম দ্বীন মোহাম্মদ,বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকাত হোসেন তালুকদার, মোহাম্মদ রফিকুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপির পক্ষে ধানের শীষ মার্কায়  ভোট চেয়ে লিফলেট বিতরণ করার সময় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর মুন্সির  সাথে তার ইউনিয়নের ৮জন ইউপি সদস্য উপস্থিত ছিলেন এবং শিয়ালকাঠি ইউনিয়নের চেয়ারম্যানের সাথে সাতজন ইউপি সদস্য উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার (৬ফেব্রুয়ারি ) রাতে কাউখালী উপজেলার আমরাজুড়ি  ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এবং শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদ সভাকক্ষে  আলাদা আলাদা ভাবে চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সাথে মত বিনিময় করেন পিরোজপুর দুই আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সোহেল মঞ্জুর সুমন।

এ ব্যাপারে বিএনপির নেতা এস এম আহসান কবির জানান, পিরোজপুর জেলার সকল উপজেলাগুলোতে  দলের সাংগঠনিক কার্যক্রম বর্তমানে গতিশীল অবস্থায় রয়েছে। দীর্ঘ  বছর পর পিরোজপুর-২ আসনে দলীয় প্রার্থী ঘোষণার ফলে স্থানীয় পর্যায়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।

এ প্রেক্ষাপটে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের জনপ্রতিনিধি ও নেতাকর্মীরা বিএনপির সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করছেন। ইউপি মেম্বার ও চেয়ারম্যানদের বিএনপিকে সমর্থন দেওয়ায় স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে, যার প্রভাব আগামী দিনের নির্বাচনি ও রাজনৈতিক কর্মসূচিতে প্রতিফলিত হতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

কাউখালীতে চেয়ারম্যান ও মেম্বারদের বিএনপির প্রার্থীকে সমর্থন

Update Time : ০২:২৫:৩১ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬