ঢাকা ০১:৫২ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের বিকল্প নেই : জহির উদ্দিন স্বপন

  • Reporter Name
  • Update Time : ১১:১২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৬ Time View
৮৩

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের কোনো বিকল্প নেই। ধানের শীষ বিজয়ী হলে গণতন্ত্র পুনরুদ্ধার হবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পাবে। এজন্য আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা এগারোটায় গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের বোরাদী গরঙ্গল এলাকায় ধানের শীষের পক্ষে জণসংযোগ শেষে ফজিলাতুন্নেছা মহিলা আলিম মাদ্রাসা মাঠে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি আরও বলেছেন, ধর্মপ্রাণ মানুষ আর ধর্ম ব্যবসায়ী সম্পূর্ন আলাদা জিনিস। আমরা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী, তাই ধর্মপ্রাণ মানুষের ধর্ম চর্চাকে আমরা রক্ষা করতে চাই। তবে গুপ্তভাবে যারা বেহেশতের টিকেট বিক্রি করে, বিকাশে টাকা পাঠিয়ে ভোটের নামে যারা প্রতারণা করতে চায়, ধর্মের নামে প্রতারণা করতে চায়, যারা ভোটের নামে কোমল হৃদয়ের মা-বোনদের বেহেশতের লোভ দেখিয়ে দোযখের ভয় দেখায় তাদের বিষয়ে ভোটারদের সজাগ করতে হবে।

‎মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বিএনপির নির্বাচনী মিডিয়া উপকমিটির  সমন্বয়ক ও গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবু বক্কর গাজী, ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মো. জামাল উদ্দিন ফকির, সদস্য সচিব হারুন শিকদার, নলচিড়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আনোয়ার হোসেন বাদল, সদস্য সচিব ফুয়াদ হোসেন এ্যানিসহ স্থানীয় নেতাকর্মী ও সমর্থকসহ সর্বস্তরের ভোটাররা উপস্থিত ছিলেন। একইদিন ধানের শীষের প্রার্থী আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন এলাকায় জনসংযোগ ও পথসভা করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

পোশাক শিল্পে মূল্য সংযোজন বাড়াতে বাংলাদেশে বড় সম্ভাবনা দেখছে দক্ষিণ কোরিয়া

ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের বিকল্প নেই : জহির উদ্দিন স্বপন

Update Time : ১১:১২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬