ঢাকা ০৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল-১ আসনের প্রার্থীদের বিরামহীন প্রচারণা

  • Reporter Name
  • Update Time : ০৩:০৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৮৬ Time View
২৪৯

নিজস্ব প্রতিবেদক : দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের বাকি আর মাত্র কয়েকদিন। ভোটের এ আবহে বরিশাল-১ (গৌরনদী ও আগৈলঝাড়া) আসনে প্রার্থীদের প্রচার-প্রচারণায় মুখর হয়ে উঠছে পাড়া-মহল্লা।

প্রার্থীদের পদচারনায় ভোটের মাঠ এখন সরগরম হয়ে উঠেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বারখ্যাত বরিশাল-১ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন জহির উদ্দিন স্বপন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল মার্কা নিয়ে ভোটের মাঠে রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য (সদ্য বহিস্কৃত) ইঞ্জিনিয়ার আবদুস সোবহান, দাঁড়িপাল্লা প্রতীকে হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খান, হাতপাখা প্রতীকে রাসেল সরদার মেহেদী, সাইকেল মার্কার ছেরনিয়াবাত সেকেন্দার আলী। এসব প্রার্থীরা প্রতিদিনই কর্মী-সমর্থকদের নিয়ে চালাচ্ছেন প্রচার-প্রচারণা।

প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। কেউ গাড়িতে চড়ে কেউ আবার ভ্যানযোগে কিংবা পায়ে হেঁটে। কেউ করছেন সভা-সমাবেশ, কেউবা আবার ভোটারদের বাড়িতে গিয়ে জড়িয়ে ধরছেন আপন মনে। এ আসনটিতে প্রার্থীরা প্রতিদিনই বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারনা চালাচ্ছেন। তবে প্রচার-প্রচারনায় ভিন্নমাত্রা যোগ করেছেন এলাকায় ক্লীন ইমেজের প্রার্থী হিসেবে পরিচিত ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।

ইতোমধ্যে প্রচারনায় তার আবেগ তাড়িত কথা-বার্তা এবং সর্বশ্রেনী পেশার মানুষকে (পুরুষ) আপন করে বুকে জড়িয়ে নেয়ার দৃশ্য সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক আলোচিত হচ্ছে। তার ব্যক্তিত্ব ও মার্জিত ব্যবহারের কারনে ইতোমধ্যে নিজেকে একজন নিরহংকার প্রার্থী হিসেবে প্রমাণ করতে সক্ষম হয়েছেন। স্বতন্ত্র প্রার্থীর ব্যতিক্রমধর্মী প্রচারণার প্রভাবে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সাধারণ ভোটাররা ইঞ্জিনিয়ার আবদুস সোবহানের দিকে ঝুঁকতে পারে বলে মনে করছেন রাজনৈতিক সচেতন মহল।  দুই উপজেলার একাধিক সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, বিগত দিনে তারা স্বাভাবিকভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেননি। এবছর তারা নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে উন্মুখ হয়ে আছেন।

তারা আরো জানিয়েছেন, আমরা সাধারণ ভোটাররা প্রত্যেক প্রার্থী এবং তাদের নেতাকর্মীদের কর্মকান্ড পর্যালোচনা করে যাচ্ছি। যাকে ভোট দিলে সাধারণ মানুষ শান্তিতে থাকতে পারবে, অন্যায়-অত্যাচার থেকে মুক্তি পাবে, সেই প্রার্থীকেই সাধারণ ভোটাররা বেঁছে নিবেন বলেও সাধারণ ভোটাররা উল্লেখ করেন। ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেন, আমাকে এমপি হিসেবে নির্বাচিত করা হলে এলাকায় কোন বড় ভাই, ছোট ভাই থাকবেনা। যে যার মতো করে এলাকায় স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে।

তিনি আরও বলেন, কোন কিছু পাওয়ার আশায় নয়। মহান আল্লাহতায়ালা আমাকে অনেক কিছু দিয়েছেন। আমি শুধু বরিশাল-১ আসনের সর্বস্তরের মানুষের একজন সেবক হওয়ার জন্য নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

উপকূলের দিকে এগিয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘ডলফিন’ ১ হাজারের বেশি ফ্লাইট বাতিল!

বরিশাল-১ আসনের প্রার্থীদের বিরামহীন প্রচারণা

Update Time : ০৩:০৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬