ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কলাপাড়ায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ১

  • Reporter Name
  • Update Time : ০১:৪৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ৩ Time View

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর কলাপাড়ার অনন্তপাড়া গ্রামে চার বছরের এক কন্যা শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে সেকান্দার চৌকিদার (৪৭) নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে মহিপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতার সেকান্দার চৌকিদার অনন্তপাড়া গ্রামের মৃত মোতাহার আলীর ছেলে। এ ঘটনায় নিপীড়নের শিকার শিশুর বাবা থানায় মামলা দায়ের করেছেন।

মামলায় বলা হয়েছে, অভিযুক্ত সেকান্দার চৌকিদার একই এলাকায় বসবাস করছেন। মাঝেমধ্যে নিপীড়িত শিশুর বাড়িতে তার যাওয়া-আসা ছিল। গত ১৪ আগস্ট রাত আনুমানিক আট টা থেকে সাড়ে আটটার মধ্যে যে কোন সময় শিশুটিকে খাবারের লোভ দেখিয়ে বাড়ি সংলগ্ন খালপাড়ে নিয়ে যায়। সেখানে শিশুটিকে যৌন নির্যাতন করা হয়। এ ঘটনায় ২০ আগস্ট মহিপুর থানায় লিখিত এজাহার দায়ের করা হলে রাতেই অভিযুক্ত সেকান্দার চৌকিদারকে গ্রেফতার করা হয়।

মহিপুর থানার ওসি মো: শামীম হাওলাদার জানান, মামলা দায়েরের পরই  অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি শিশুটির সুরক্ষা ও চিকিৎসাসহ বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

কলাপাড়ায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ১

Update Time : ০১:৪৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬