ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে খোলা চিঠি বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীনের

  • Reporter Name
  • Update Time : ০২:০৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৬ Time View
১৩

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী  ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র  চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি প্রকাশ করেছেন বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন। চিঠিতে তিনি দেশের সার্বভৌমত্ব, সীমান্ত পরিস্থিতি এবং বিএনপির বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে নিজের মতামত তুলে ধরেন।

খোলা চিঠির শুরুতে তিনি তারেক রহমানকে সালাম জানিয়ে লেখেন, বর্তমান বাংলাদেশের পরিবর্তিত অবস্থান এবং জাতীয় আত্মমর্যাদা প্রতিষ্ঠায় তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে তিনি বিশ্বাস করেন। তিনি দাবি করেন, একসময় সীমান্তে বাংলাদেশিদের ওপর নির্যাতন ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও বর্তমানে দেশের মানুষ এবং সীমান্তরক্ষী বাহিনী অনেক বেশি আত্মবিশ্বাসী ও দৃঢ় অবস্থানে রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, এই পরিবর্তনের পেছনে তারেক রহমানের নেতৃত্ব ও অনুপ্রেরণা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
চিঠিতে আবুল কালাম শাহীন আরও বলেন, দেশের রাজনীতিতে এখনও নানা ধরনের ষড়যন্ত্র বিদ্যমান। তাই বিএনপিকে সর্বদা সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তার মতে, শুধু বিএনপি ইতিবাচক রাজনীতি করলেই রাজনৈতিক প্রতিপক্ষের অবস্থান পরিবর্তন হবে—এমনটি মনে করার কোনো সুযোগ নেই।
তিনি লিখেছেন, বিএনপির রাজনৈতিক প্রতিপক্ষের মূল লক্ষ্য ক্ষমতা দখল করা। এ কারণে দলকে সাংগঠনিকভাবে আরও সুসংগঠিত ও সতর্ক থাকতে হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, দীর্ঘ সময় পর বাংলাদেশ আজ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানোর পথে এগিয়ে যাচ্ছে এবং এর কৃতিত্ব তারেক রহমানের নেতৃত্বের প্রতি আরোপ করেন।
চিঠির শেষাংশে বরিশাল জেলা বিএনপির এই নেতা তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন এবং দেশের কল্যাণে তার নেতৃত্ব অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

তালতলীতে মর্গে মরদেহ নিতে গিয়ে দুই পক্ষের হাতাহাতি

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে খোলা চিঠি বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীনের

Update Time : ০২:০৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬