ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাবুগঞ্জে স্বেচ্ছাশ্রমে ৫ কিলোমিটার খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ১১:০৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ২০ Time View
৪২
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় স্বেচ্ছাশ্রমের মাধ্যমে প্রায় ৫ কিলোমিটার খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সকালে উপজেলার মাধবপাশা ইউনিয়নের মধ্য পাংশা রাজারবের থেকে কাজীর খাল হয়ে পুনরায় রাজারবের পর্যন্ত এ কার্যক্রমের উদ্বোধন করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা।
উদ্বোধনী অনুষ্ঠানে বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকরা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বান বাস্তবায়ন এবং বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীনের নির্দেশনায় এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা জানান, দীর্ঘদিন ধরে কচুরিপানা ও ময়লা-আবর্জনায় ভরাট হয়ে পড়া খালগুলোর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য খালও পরিষ্কার করা হবে।
এতে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি জলাবদ্ধতা ও রোগবালাইয়ের ঝুঁকি কমবে বলে তারা আশা প্রকাশ করেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী 

বাবুগঞ্জে স্বেচ্ছাশ্রমে ৫ কিলোমিটার খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন

Update Time : ১১:০৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬