ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, কোনো সুপারিশ চলবে না : বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন

  • Reporter Name
  • Update Time : ০২:০৭:০৩ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ৬ Time View
১৩
সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বাবুগঞ্জ-মুলাদী এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী মাদকের সঙ্গে জড়িত অবস্থায় আটক হলে তার পক্ষে কোনো ধরনের সুপারিশ গ্রহণ করা হবে না। এমনকি কেউ সুপারিশ করলে তার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। — এমন কঠোর বার্তা দিয়েছেন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
রবিবার (৫ জুলাই) বিকেল ৪টায় বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রাজগুরু নতুন চর এলাকায় আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
সারাদেশে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজগুরু নতুন চর এলাকার প্রায় দুই কিলোমিটার গ্রামীণ সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন তিনি। বৈরী আবহাওয়া উপেক্ষা করে ঢাকা থেকে সড়কপথে বাবুগঞ্জে এসে কর্মসূচিতে অংশ নেন তিনি।
এ সময় পরিবেশ ও জলবায়ু বিষয়েও গুরুত্বারোপ করে এমপি জয়নুল আবেদীন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি হাতে নিয়েছেন, তা বাস্তবায়িত হলে দেশের পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমবে এবং বৈশ্বিক উষ্ণায়নের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও নির্মল পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান ও সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স।
এছাড়াও উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল করিম হাওলাদার, মোস্তাফিজুর রহমান ফারুক, কাজী নজরুল ইসলাম মিরন, শামসুল আলম ফকির, আরিফুর রহমান শিমুল শিকদার, যুবদলের আহ্বায়ক রাকিবুল হাসান খান রাকিব, রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রাজন শিকদার,যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক রাফিল,  মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. আজিজুল হক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিক আল আমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফেরদাউস খানসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

উজিরপুরে ঘণ্টেশ্বর মন্দিরের জমি দখলের চেষ্টার ঘটনা ধামাচাপা দিতে মরিয়া অসাধু চক্ররা

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, কোনো সুপারিশ চলবে না : বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন

Update Time : ০২:০৭:০৩ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬