ঢাকা ১০:১২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে পেশাজীবীদের সফট স্কিলস প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

  • Reporter Name
  • Update Time : ১২:১১:১৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ২ Time View

নিজস্ব প্রতিবেদক : প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পরিচালিত ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণ শেষে পটুয়াখালীর বাউফলে ৩০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (২৪ জুন) দুপুরে বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও বাস্তবায়নে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ।

উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, সমাজের পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীকে দক্ষ ও স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে সরকার দেশের ১৫০টি উপজেলায় সফট স্কিলস প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে বাউফলে দ্বিতীয় ধাপে এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৩০ জনের মধ্যে ৮ জন নারী ছিলেন। অংশগ্রহণকারীদের মধ্যে নরসুন্দর, কুমার, কামার, বাঁশ ও বেতশিল্পী, নকশিকাঁথা কারিগর, মুচি, বাদ্যযন্ত্রশিল্পী (বাউল) এবং মালাকার (সুইপার) পেশার প্রতিনিধিরা অন্তর্ভুক্ত ছিলেন।

সমাজসেবা অধিদপ্তর সূত্রে আরও জানা যায়, মাঠপর্যায়ে জরিপের মাধ্যমে নির্বাচিত প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নের জন্য এ প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থী একটি সনদের পাশাপাশি ১৮ হাজার টাকা ভাতা পাবেন। এছাড়া তাদের দক্ষতা মূল্যায়নের জন্য ছয় মাস পর ফলোআপ প্রশিক্ষণেরও ব্যবস্থা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকল্পের আওতায় প্রান্তিক পেশাজীবীদের উৎপাদিত পণ্য দেশের আট বিভাগের নির্ধারিত কার্যালয়ের মাধ্যমে সরকারি ব্যবস্থাপনায় সংগ্রহ ও বাজারজাত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে তাদের আয় বৃদ্ধি ও টেকসই কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।

সনদ বিতরণ অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের কেন্দ্রীয় কার্যালয়ের ডেস্ক অফিসার মো. বিল্লাহ হোসেন মজুমদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মুশফিকুর রহমান, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাউফলে পেশাজীবীদের সফট স্কিলস প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

Update Time : ১২:১১:১৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬