ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হামে আরও তিন শিশুর মৃত্যু, সরকারি হিসেবেই মৃত্যু ৬৮৯

  • Reporter Name
  • Update Time : ১২:০৭:১২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ১ Time View

নিজস্ব প্রতিবেদক : দেশে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৮৯টি শিশু। বুধবার (২৪ জুন) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৫৯৬ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে ৯৩ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৬৮৯টি শিশু মারা গেছে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় ৯৩টি শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৯৬। এই সময়ে ৯২১টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯১১টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৫ হাজার ৭৬০, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১ হাজার ৩৯০। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৭৯ হাজার ৬৩৭ রোগী, যাদের মধ্যে ৭৫ হাজার ৮৮২ শিশু ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

হামে আরও তিন শিশুর মৃত্যু, সরকারি হিসেবেই মৃত্যু ৬৮৯

Update Time : ১২:০৭:১২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬