প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৭, ২০২৬, ৪:০০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৫, ২০২৬, ৮:৫০ এ.এম
বাবুগঞ্জে বিমানবন্দর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ মহিউদ্দিন খাঁন রানা বাবুগঞ্জ প্রতিনিধি এবং বিমানবন্দর প্রেসক্লাবের ক্লাবের প্রচার সম্পাদক।
বাবুগঞ্জ উপজেলা বিমানবন্দর প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে। এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ ২০২৬) এ আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে বিমানবন্দর প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় সাংবাদিকরা পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত ঐক্য ও এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
ইফতার মাহফিলটি রহমতপুরের কামিনী রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত সবাই ভবিষ্যতেও এমন মিলনমেলার আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
Daily Janotarkantha