
নিজস্ব প্রতিবেদক : বরিশাল মহানগর পুলিশের মাষ্টার প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করলেন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। পুলিশ কমিশনার বিএমপি লাইন্সের প্যারেড গ্রাউন্ডে পৌছলে সুসজ্জিত বাদক দল সমন্বয়ে বিএমপি’র একটি চৌকস দল তাকে সালাম প্রদান করে। ছালাম গ্রহণের পরে বিএমপি কমিশনার বিভিন্ন কন্টিনজেন্ট পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে কমিশনার বিএমপি’র প্রতিটি অফিসার ও ফোর্সদের সার্বিক শৃঙ্খলা ও ড্রেস রুলস অনুসরণের তাগিদ দিয়ে পেশাদারিত্ব, উত্তম ব্যবহার, নিয়মিত শরীর চর্চা ও খেলাধুলা সহ প্যারেড অনুশীলনের ওপরও গুরুত্বারোপ করেন।
রোববার এ মাস্টার প্যারেড অনুষ্ঠানে বিএমপি’র উপ-কমিশনার-ট্রাফিক মোঃ শরফুদ্দিন ও উপ-কমিশনার উত্তর- মোহাম্মদ ইউমদাদ হুসাইন সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।