নিজস্ব প্রতিবেদক: সরকারি মিডিয়া তালিকাভুক্ত জাতীয় পত্রিকা ‘দৈনিক ঐশী বাংলা’র বাণিজ্য সম্পাদক আব্দুস সাত্তার ফরাজীর বড় ভাই এবং পত্রিকাটির বরিশাল জেলা ব্যুরো চিফ হাফেজ মো: জাকারিয়া-এর চাচা আব্দুর রহমান ফরাজী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ ১ জুলাই ২০২৬, বুধবার ভোর রাত ৪টা ১০ মিনিটে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, দুই কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার এই আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে দৈনিক ঐশী বাংলা পরিবার।
এক শোকবার্তায় পত্রিকার সম্পাদক ও প্রকাশক এ আর এম মুহিউদ্দীন খান ফারুকী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি পরম করুণাময়ের কাছে প্রার্থনা করেন, যেন পরিবারটিকে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার ধৈর্য দান করেন।