প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৯, ২০২৬, ৯:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৬, ২:২৯ পি.এম
ঝালকাঠি-১ আসনে রফিকুল ইসলাম জামালের নির্বাচনী জনসভা

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:ঝালকাঠি-১ (রাজাপুর - কাঠালায়া) আসনে রফিকুল ইসলাম জামালের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে রাজাপুর উপজেলার তারাবুনিয়ায় সাতুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জামাল।
এসময় বক্তব্য রাখেন ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস এম এজাজ হাসান,সাতুরিয়ার সমাজসেবক মাসুদুর রহমান ঠান্ডু, রাজাপুর উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ নাজমুল হক।
এসময় উপস্থিত ছিলেন ঝালকাঠি আইনজীবী সমিতির পিপি এডভোকেট মাহেব হোসেন, রাজাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট নুর হোসেন, ঝালকাঠি জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা হেমায়েত হোসেন নুরু, ওলামা দলের রাজাপুর উপজেলার সদস্য সচিব মাওলানা আহসান হাবীব সোহাগ প্রমুখ।
Daily Janotarkantha