প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৬, ১:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৩০, ২০২৬, ৩:৫২ পি.এম
উজিরপুরে অসহায় পরিবারের শত বছরের ভোগদখলীয় জমি দখলের পায়তারা

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরের কালিহাতায় অসহায় পরিবারের শত বছরের ভোগদখলীয় জমি দখলের পায়তারা চালাচ্ছে কতিপয় প্রভাবশালীরা।
কালিহাতা গ্রামের খলিল সিকদার গংদের সাথে শাহজাহান সিকদার গংদের সাথে ভরশাকাঠী মৌজায় জে,এল নং-৭৯,এসএ খতিয়ান-৪৭,এসএ দাগ নং-৫৮৪,বিএস খতিয়ান নম্বর-১২৬,এসএ দাগ ১৬৪৯নং দাগে ২২ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়,উপজেলার বামরাইল ইউনিয়নের কালিহাতা গ্রামের সাইফুল সিকদার, জহিরুল সিকদার ও তার পিতা শাহজাহান সিকদার,নিকটতম আত্মীয় আনিচ সিকদার,নজরুল সিকদার,সোহেল সিকদারসহ অজ্ঞাত ৫/৬ জন মিলে গত ২৮ জুন সকাল ৮ টার দিকে খলিল সিকদারের ভোগদখলীয় জমির মাটি জোরপূর্বক কেটে দখলের পায়তারা চালায়। এতে বাধা দিলে তাদেরকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয় এবং দখল কার্যক্রম অব্যাহত রেখেছে। এতে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
এ ঘটনা ভুক্তভোগী খলিল সিকদার বাদী হয়ে ৩০ জুন উজিরপুর মডেল থানায় বাদী হয়ে উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে এসআই জাহাঙ্গীর ঘটনাস্থল পরিদর্শন করেন।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানান,অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষ পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Daily Janotarkantha